ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী সারাদেশ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি, পরে জানা গেল- গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট! তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প সিন্ডিকেটের কবজায় সারের বাজার, বিপাকে লাখো কৃষক

দিল্লি-কলকাতার অপপ্রচারে ড. ইউনূসকে অসহায় বানানো হয়েছে: গোলাম মাওলা রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৬৭৩ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ভারতীয়—বিশেষত দিল্লি ও কলকাতার সংবাদমাধ্যমগুলো পরিকল্পিতভাবে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এসব প্রচারণা তাকে “অসহায় ও কোণঠাসা” করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ইউটিউব চ্যানেলে ‘ইউনূস সরকারের ছুটির ঘণ্টা! কলকাতা-দিল্লি থেকে সমানে বাজছে! আপনি কি শুনতে পাচ্ছেন?’ শিরোনামে দেওয়া একটি বিশ্লেষণে তিনি এসব কথা বলেন।

রনি বলেন, “দিল্লি ও কলকাতার প্রচারমাধ্যম অনবরত ইউনূসকে বরখাস্ত করছে, ছুটি দিচ্ছে, তার বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে, এমনকি শেখ হাসিনাকে তার জায়গায় বসাচ্ছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন মিথ্যা কথা বলছে, যা অনেকেই বিশ্বাস করছে।”

তিনি সতর্ক করে বলেন, “এই ধরনের অপপ্রচার রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য একটি বড় হুমকি। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হচ্ছে।”

রনি দুঃখ প্রকাশ করে বলেন, “ড. ইউনূসের পক্ষে কথা বলার মতো কেউ নেই—শুধু দুই-একজন ইউটিউবার ছাড়া।”

বিশ্লেষক মহলের মতে, গোলাম মাওলা রনির এই বক্তব্য মূলত ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

দিল্লি-কলকাতার অপপ্রচারে ড. ইউনূসকে অসহায় বানানো হয়েছে: গোলাম মাওলা রনি

আপডেট সময় ০৯:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫