ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী সারাদেশ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি, পরে জানা গেল- গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট! তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প সিন্ডিকেটের কবজায় সারের বাজার, বিপাকে লাখো কৃষক অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান: আব্দুস সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য ঠেকাতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে। তাঁর দাবি, বর্তমান সরকার প্রতিবেশী ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে।

আব্দুস সালামের বক্তব্যে উঠে আসে: “ভারতকে ঠেকাতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এ সরকারের পক্ষে ভারতের বিরুদ্ধে মুখ খোলা সম্ভব নয়। টুপি রক্ষায় বিএনপি ছাড়া বিকল্প নেই।”

শুক্রবার (৪ জুলাই) বিকেলে পাবনা-৩ আসনের সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে আয়োজিত দলীয় মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

আব্দুস সালাম আরও বলেন, “যারা বিএনপির বিরোধিতা করছে, তারা কয়টা সিট পাবে? খালেদা জিয়ার জন্য যারা দুর্নাম করেছে, এখন তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আওয়ামী লীগ চোর-লুটেরার দল, বিএনপি গণমানুষের দল।”

তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট হাসিনা” সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে, তবে জনগণ বিএনপির পাশে রয়েছে।

সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে “সৎ ও দক্ষ সংগঠক” হিসেবে আখ্যায়িত করে সালাম বলেন, “তুহিন দিতে এসেছে, নিতে নয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া—সবখানে কৃষকদের পাশে থেকেছেন তিনি। তারেক রহমানের দেয়া দায়িত্ব সফলভাবে পালন করতে তাকে সংসদে পাঠাতে হবে।”

হাসান জাফির তুহিন বলেন: “এই অঞ্চলে আমার আপন বলতে কেউ নেই—আপনারাই আমার ভাইবোন। উন্নয়নের রোল মডেল গড়ে তুলব এই এলাকায়। মেধাভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে চাকরি ও ব্যবসার সুযোগ তৈরি করব।”

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান: আব্দুস সালাম

আপডেট সময় ১০:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫