ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক  আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা: পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসের পদযাত্রায় অংশ নেওয়ার পথে ঠাকুরগাঁওয়ে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে দলের এক কর্মী ও মাইক্রোবাস চালক আহত হন।

ঘটনার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এনসিপির গাড়িবহর। কিছুক্ষণ পর টাঙ্গন ব্রিজ পার হওয়ার সময় একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাস বহরে থাকা একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ি থামিয়ে এনসিপির নেতাকর্মীরা বিষয়টি জানতে চাইলে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় গাড়িচালক ও এক কর্মী আহত হন। হামলাকারীরা মাইক্রোবাসের চাবি নিয়ে চলে গেলেও পরে তা ফেরত পাঠায়।

এনসিপি একে পূর্বপরিকল্পিত হামলা বলে দাবি করেছে। দলের পক্ষ থেকে বলা হয়, “এই হামলার মূল উদ্দেশ্য ছিল দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করা। তবে তারা ভুল গাড়িতে হামলা করে। পরে বুঝতে পেরে কেন্দ্রীয় নেতাদের ওপর চড়াও হয়।”

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকে হামলার তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দলের নেতাকর্মীরা আরও নিরাপত্তা দাবি করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা: পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৯:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫