ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাই যোদ্ধা শাহিন ‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার

বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার সূচি অনুসারে আগামীকাল রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের। কিন্তু বৈরি আবহাওয়ার আশঙ্কার কারণে শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচিই বহাল রাখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

বিদ্যমান সূচি অনুযায়ী, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। মেক্সিকো সিটিতে ম্যাচের সময় ভারী বজ্রঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় ফিফা কর্তৃপক্ষ মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে। 

প্রস্তাব ছিল মেক্সিকোইংল্যান্ড ম্যাচটি ৬ ঘণ্টা এগিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় নিয়ে আসার। তবে দুই দলের লজিস্টিকস ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় হওয়ার কথা ব্রাজিলনরওয়ে। গুঞ্জন চলছিল, মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের সূচিতে বদল আসলে বদলে যেতে পারে ব্রাজিল ম্যাচের সময়ও। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

আবহাওয়ার পাশাপাশি মেক্সিকান প্রশাসনের বড় চিন্তা ছিল জননিরাপত্তা। ম্যাচটি যদি প্রতিকূল আবহাওয়ার কারণে দেরিতে শেষ হয়, তবে গভীর রাতে ভক্তদের বিশৃঙ্খলা বা দাঙ্গার মতো পরিস্থিতির আশঙ্কা করছিল স্থানীয় সরকার।  ইতোমধ্যে মেক্সিকোর ম্যাচগুলো ঘিরে উত্তেজনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এই ম্যাচটিই ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে শেষ ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের

বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

আপডেট সময় ০৩:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬