ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

রাতে রেললাইনে তালা, পুলিশের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

এবার নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে তালা দিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে সময়মতো খবর পেয়ে পুলিশের তৎপরতায় একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা যায়, রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাধনগর রেলস্টেশন-সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে লোহার শিকল দিয়ে তালা লাগানো দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন।

এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে মাধনগর স্টেশন মাস্টার এবং আত্রাই থেকে আসা মিস্ত্রিদের সহায়তায় রেললাইন থেকে শিকলটি কেটে ফেলা হয়।

এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নাশকতার উদ্দেশ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা এই কাজটি করেছে। পুলিশের তৎপরতায় ট্রেন চলাচলের পথ ঝুঁকিমুক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

রাতে রেললাইনে তালা, পুলিশের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

আপডেট সময় ১১:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫