ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ এবার ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা, এলাকা খালি করাবে ইসরায়েল ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৩২ দেশে বাংলাদেশি ওষুধের দাপট শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার: শিক্ষামন্ত্রী ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনেজুলাই আন্দোলনশীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কেমিরাকলবলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগবাটোয়ারায় ব্যস্ত। জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনরাও তাদের আশ্রয় দেয়নি।

তিনি বলেন, এই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়।অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর  রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়। তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও

জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে: জামায়াত আমির

আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬