ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’ ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা

স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, অস্ত্রটি ছিল লাইটার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং টিকটকে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা পুলিশ। ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি ইমন পিস্তলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে ভিডিও ধারণ করে তা নিজের টিকটক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি নজরে আসার পর জেলা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায় এবং ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করে।

পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং পিস্তলের আদলে তৈরি একটি লাইটার

পুলিশের অভিযোগ, এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন। পাশাপাশি স্ত্রীকে ভয় দেখিয়ে নিয়মিত যৌতুক দাবি ও নির্যাতন করতেন।

এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার প্রদর্শন করে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’

স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, অস্ত্রটি ছিল লাইটার

আপডেট সময় ১২:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬