ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের উদ্দেশে বললেন, যাদের কারণে আজ আপনি সরকার, তাদের গায়ে হাত দেবেন না।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ মঙ্গলবার ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত-পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমকহারামি। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না।’

বিরোধীদলীয় নেতা বলেন, তিনি ব্যাংককের হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখে এসেছেন, সেখানে এখনো কারও কারও সারা শরীর অবশ হয়ে পড়ে আছে। তার ভাষায়, ‘সেখানকার ডাক্তাররা বলে দিয়েছেন, জীবনে তারা উঠে আর বসতে পারবেন না। সেই লোকগুলোর কথা কেউ ভাববে না। ক্ষমতা আমাদেরকে এ রকম অন্ধ বানিয়ে ফেলবে, দুনিয়ার স্বার্থ সবকিছু ভুলিয়ে দেবে, সব সত্য অবলীলায় শেষ হয়ে যাবে-এটা চরম বিশ্বাসঘাতকতা হবে।’

জনগণের অভিপ্রায় একটি গণতান্ত্রিক দেশে সর্বোচ্চ মর্যাদা পায় বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘সেই অভিপ্রায়ের ভিত্তিতে গণভোট হলো, গণরায় হলো, ৭০ ভাগ মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না। হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন। ইনশা আল্লাহ মানবেন। ইনশা আল্লাহ মানতে হবে।’

মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা এখনো হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির। তার মতে, ‘৭১ সালে একজন ইনোসেন্ট মানুষ যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। মুক্তিযোদ্ধাদের যেটা আছে সঠিক হোক, বেঠিক কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই।’তিনি বলেন, ‘৬৫৬ জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার, আমরা বলে বলছি এত লাখ, এত লাখ, তাহলে এত লাখটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব। এতগুলো সরকার আসল-গেল —সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন?’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির

আপডেট সময় ১১:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬