ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ লাখ টাকা জরিমানা হলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন না আলোচিত রিপন মিয়া মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি বেরোবি ক্যাম্পাস ছাত্রদলের দখলে: দণ্ডিত জামায়াত নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— এবার আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য: আসিফ মাহমুদ ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার: নয়ন

ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন।

জানা গেছে, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

তাকে আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আহত অন্তত ১৭ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, আবার কেউ চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ লাখ টাকা জরিমানা হলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন না আলোচিত রিপন মিয়া

ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ

আপডেট সময় ১১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬