ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

রাবিতে শিবির অনুপ্রবেশের অভিযোগ ছাত্রদল নেতার সংবাদ সম্মেলনে জানানো হলো বহিষ্কৃত নেতা মিলনের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যেও শিবির অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আমানউল্লাহ আমান বলেন, কোনো এলাকায় শিবিরের অল্পসংখ্যক সদস্য থাকলেও তাদের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে হাজারো মানুষ সেখানে মন্তব্য করে। এতে বোঝা যায়, আড়ালে অনেকেই সক্রিয় রয়েছে। তিনি শিবিরকে উদ্দেশ করে বলেন, “আসল জনবল সামনে নিয়ে আসুন, আড়াল থেকে রাজনীতি করবেন না। দেশের শিক্ষার্থীরা এখন আর এ ধরনের রাজনীতি মেনে নেয় না।”

রাবিতে ছাত্রী হলে ছাত্রদলের কমিটি না দেওয়ার বিষয়ে তিনি অভিযোগ করেন, কিছু প্রভোস্ট শিক্ষার্থীদের ইসলামী ছাত্রীসংস্থায় যোগ দিতে চাপ দেন। ফলে অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলে-ও ভয়ের কারণে এগিয়ে আসতে পারে না।

এদিকে সম্প্রতি রাবির জুলাই ৩৬ হলে ৯১ ছাত্রীকে রাত ১১টার পর প্রবেশের কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়। ওই প্রসঙ্গ টেনে ছাত্রদলের শাহ মখ্দুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে তার সাংগঠনিক পদ স্থগিত করে তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে প্রমাণিত হয় যে, মিলন ইচ্ছাকৃতভাবে অশালীন মন্তব্য করেছেন। ফলে তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে রাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

রাবিতে শিবির অনুপ্রবেশের অভিযোগ ছাত্রদল নেতার সংবাদ সম্মেলনে জানানো হলো বহিষ্কৃত নেতা মিলনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫