ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

এখন গণমাধ্যম বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেউ অন্যায়, অনিয়ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে হবে। তবে বাক্‌স্বাধীনতার সুযোগ নিয়ে অপতথ্য প্রচার বা কাউকে হেয়প্রতিপন্ন করা যাবে না। একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতার মতো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক পেশায় অন্য অনেক পেশার মতো অবসরকালীন ভাতার ব্যবস্থা নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বর্তমানের তুলনায় তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে

তিনি আরও বলেন, সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই করে সহজে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

রাজনৈতিক দলের সমর্থক হলেও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সময় কোনো দলের পক্ষে না গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

এখন গণমাধ্যম বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬