ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ভারতকে এশিয়া কাপের ট্রফি না দিয়ে গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৮৪৫ বার পড়া হয়েছে

এবার দুবাইয়ে অনুষ্ঠিত ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের এক সপ্তাহ পার হলেও ট্রফি বিতর্ক এখনো ঠান্ডা হয়নি। ভারতীয় দলের হাতে ট্রফি তুলতে অস্বীকৃতির ঘটনায় এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ঘিরে বিতর্ক যতই বাড়ছে, পাকিস্তানে ততই তিনি প্রশংসিত হচ্ছেন।

সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে, নাকভিকে দেওয়া হবে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’। পাকিস্তানের সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল জানিয়েছেন, এই সম্মাননা দেওয়া হচ্ছে তাঁর ‘নৈতিক ও সাহসী অবস্থান’-এর স্বীকৃতি হিসেবে। জামালের ভাষায়, “এটা শুধু ক্রিকেট নয়; এটি মর্যাদা, সার্বভৌমত্ব এবং চাপের কাছে মাথা না নোয়ানোর প্রতীক। ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের টানাপোড়েনের সময়ে নাকভির দৃঢ় অবস্থান পাকিস্তানিদের মাথা উঁচু করেছে।”

করাচিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই গোল্ড মেডেল প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। এ উপলক্ষে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি এবং কমিশনার করাচির স্পোর্টস ডিরেক্টর গুলাম মুহাম্মাদ খান।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। পরে ট্রফি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাকভি। ভারতীয় দল কাল্পনিক ট্রফি হাতে ছবি তুলে উদযাপন করলেও নাকভি স্পষ্ট জানিয়ে দেন—“আমি কোনো ভুল করিনি, ক্ষমাও চাইনি, আর চাইবও না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

ভারতকে এশিয়া কাপের ট্রফি না দিয়ে গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি

আপডেট সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫