ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে সায়মা ওয়াজেদ পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে

জাতীয় নাগরিক পার্টির ৩০০ আসনের প্রার্থী তালিকা ডিসেম্বরেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন মসজিদ–মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

জোটবদ্ধ রাজনীতির প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি-জামায়াতসহ সংস্কারমুখী দলগুলোর সঙ্গে সম্ভাব্য অ্যালায়েন্স এখনও খোলা রয়েছে। তিনি জানান, “যারা জুলাইয়ের আদর্শ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি ধারণ করবে—তাদের সঙ্গে জোটের পথ উন্মুক্ত। শিগগিরই বড় পরিসরে একটি জোটের ঘোষণা আসতে পারে।”

সদ্যঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির তিন নেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, ইমেজ, অভিজ্ঞতা ও জনগ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়েই নেতৃত্ব বাছাই করা হয়েছে। গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের কোনো ইউনিটে দায়িত্বে থাকা কাউকে দেশের কোথাও কমিটির পদে রাখা হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পূর্বে বিএনপি, জাগপা ও জাতীয় পার্টি–সম্পৃক্ত কিছু নেতা এখন এনসিপিতে ফিরে আসছেন—কারণ তারা দলের দুর্নীতিবিরোধী ও নতুন রাজনৈতিক চর্চায় আস্থা পাচ্ছেন। “আমরা যাচাই-বাছাই করে তাদের দলের সঙ্গে যুক্ত করেছি। একসঙ্গে কাজ করে আগামীর পঞ্চগড় গড়ে তুলতে চাই।”

সারজিস আলম দাবি করেন, গত তিন মাসে এনসিপি পঞ্চগড়ের ২০০ মসজিদ-মন্দিরের জন্য প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ এনেছে, যা গত দুই দশকে কোনো এমপি–মন্ত্রীও আনতে পারেননি।

মতবিনিময় সভায় এনসিপি ও জাতীয় যুবশক্তির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

জাতীয় নাগরিক পার্টির ৩০০ আসনের প্রার্থী তালিকা ডিসেম্বরেই

আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫