ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

পটকা ফাটানোর জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় দু’দল তরুণের ঝগড়ার জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শায়েস্তানগরের মহব্বত কমিউনিটি সেন্টারের সামনে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

কয়েকদিন ধরে মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। সন্ধ্যার পর থেকেই সেখানে ঢল নামে স্থানীয় তরুণদের, আর প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

সন্ধ্যা রাতে পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া শুরু হয়। রাত ১০টার দিকে তাদের পক্ষ নিয়ে দুই এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনপুর এলাকার বাসিন্দারা জানান, শায়েস্তানগরের কয়েকজন তরুণ মোহনপুরে গিয়ে পটকা ফাটায়। পরে মোহনপুরের লোকজন ঘটনাটি জানার জন্য প্রধান সড়কে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

পটকা ফাটানোর জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় ০১:০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫