ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের সাবেক এমপির ঘনিষ্ট কৃষ্ণ নন্দী হলেন জামায়াতের প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করেছে দলটি। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভা থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী এবং কৃষ্ণ নন্দী নিজেও। গত সপ্তাহ থেকেই তাঁর মনোনয়ন নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। কৃষ্ণ নন্দী বর্তমানে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্য অনুযায়ী, কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তাঁর বাড়ি এবং সেখানে রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। রাজনীতিতে অতীতে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং দলের সভা-সমাবেশে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা যায় তাঁকে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কৃষ্ণ নন্দী বলেন, “অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে।”

নির্বাচন জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তিনি আগামীকাল থেকেই মাঠে প্রচারণা শুরু করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগের সাবেক এমপির ঘনিষ্ট কৃষ্ণ নন্দী হলেন জামায়াতের প্রার্থী

আপডেট সময় ০৯:০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫