ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর

চাঁদাবাজ-দখলবাজদের ভোট দিবেন না: মান্না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমি মানুষকে বলবো—যেসব দল চাঁদাবাজি, ছিনতাই, মামলাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত থাকবে, সেই দলকে ভোট দেবেন না।”

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, এখন মানুষ অনেক বেশি সচেতন। তারা রাজনৈতিক দলের অতীত আচরণ, কর্মকাণ্ড ও চরিত্র মূল্যায়ন করেই আগামী নির্বাচনে ভোট দেবে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকার ছলচাতুরী করে ক্ষমতায় থাকার সুযোগ ইতিমধ্যে হারিয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ভারতও নিরপেক্ষ বিবৃতি দিতে বাধ্য হয়েছে। ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হলে নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে কোনো প্রশ্নের সুযোগ থাকবে না।”

বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “শেষ মুহূর্তে এসে যদি বিএনপি গণতন্ত্র মঞ্চকে মাত্র তিনটি সিট দিয়ে বলে—এর বেশি দেবো না, তাহলে আমরা কী করবো? তখন কি তাদের সঙ্গে জোটে যাবো? ভাবুন!”

গণতন্ত্র মঞ্চ ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে জানিয়ে তিনি বলেন, এর জন্য বছরে প্রায় ৩৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

সাবেক ডাকসুর ভিপি মান্না আরও বলেন, “গণতন্ত্র মঞ্চকে মানুষের জন্য লড়াই করতে হবে। অতীত নিয়ে অহংকার না করে বর্তমানেই মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি তিনশো আসনে প্রার্থী দিয়ে মাঠে নামতে পারি, তাহলে নানা দল-জোট আমাদের পেছনে দৌড়াবে। তাই মানুষের কাছে পৌঁছানোই এখন সবচেয়ে জরুরি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

চাঁদাবাজ-দখলবাজদের ভোট দিবেন না: মান্না

আপডেট সময় ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫