ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে: আইনশৃঙ্খলা বাহিনীকে ইসি সানাউল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে।’— আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে এ কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। কক্সবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আজ (রোববার, ৪ জানুয়ারি) এ মন্তব্য করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কাজ তুলে ধরেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি— অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনি আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় থাকলে সেটিকে অ্যাড্রেস করা।’

এসময় কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো ভোটের আগের ও পরবর্তী কয়েকদিন সিল করে রাখার নির্দেশনা দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশ নিতে না পারে, তাদের যেন কেউ অপরাধে ব্যবহার করতে না পারে।’

এ নির্বাচনে কোনোরকম ছাড় না দেয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এ নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন, গায়ের জোরে কিছু হবে না।’ সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে: আইনশৃঙ্খলা বাহিনীকে ইসি সানাউল্লাহ

আপডেট সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬