ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৩৩০৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনের পাশে বিশাল সবুজ চত্বরে ৪৪ বছর ধরে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার সেখানেই তার সঙ্গী হলেন সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। অথচ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিহিংসার জেরে ইতিহাসের সাক্ষী এ সমাধি সৌধ সরাতে একাধিকবার চেষ্টা করেছিলেন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই দাবি করে বিতর্কও সৃষ্টি করেছিলেন।

জিয়াউর রহমানের সমাধি সরানোর নীলনকশা হিসেবে ‘ঢাকার শেরে বাংলানগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্প নিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৫ সালে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনও করা হয়েছিল। প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল দুই হাজার ২০৯ কোটি টাকা।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছে জিয়াউর রহমানের সমাধি। প্রকল্পেরও আর কোনো হদিস নেই পরিকল্পনা কমিশনে। প্রকল্প গায়েব হয়ে গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে।

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ বলেন, ‘ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্প আমার চোখে পড়েনি। এটা কোথায় আছে বা কী আছে আমার কিছুই জানা নেই। এটা সম্পর্কে আমি কিছু জানিও না। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-৩) খলিল আহমেদ বলেন, ‘প্রকল্পের এখন কোনো খবরও নেই, নড়াচড়াও নেই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

জিয়ার সমাধি সরাতে চেয়েছিলেন হাসিনা, নেন ২২০৯ কোটি টাকার প্রকল্প

আপডেট সময় ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬