ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৩০৬০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এ বিষয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেকে এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন।
সাক্ষাৎকারে তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর প্রায় তিন মাস তিনি দেশে বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। এরপর ২০২৪ সালের নভেম্বরে দেশ ছাড়েন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ তৈরি হলে তখনই ক্ষমা চাওয়া, ভুল স্বীকার বা অনুশোচনার বিষয়টি বিবেচনায় আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় ০৬:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬