ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য! মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের চাঁদা না দেওয়ায় মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা ‘লিও, তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে’: ক্রিশ্চিয়ানো রোনালদো চুক্তি করতে চাই না, তবে ইরান যুদ্ধ থামাতে সবকিছু দিতে রাজি: ট্রাম্প আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত

হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার হিজবুল্লাহর কাছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠিয়েছে ইরান। চলতি বছর ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া লেবাননের নাগরিকদের সহায়তায় এ অর্থ পাঠানো হয়। এই অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলোর দাবি, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহ-সমর্থিত পরিবারগুলোর জন্য ইরানের পক্ষ থেকে এটি এখন পর্যন্ত অন্যতম বড় সরাসরি আর্থিক সহায়তা।

হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধিও ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন কোন মাধ্যমে অর্থ লেবাননে পৌঁছেছে-এসব বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একইভাবে যেসব এলাকা এখনো সামরিক উপস্থিতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে, সেসব এলাকার বাসিন্দারাও সহায়তার আওতায় আসবেন। তবে এই অর্থ কীভাবে নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অর্থের গতিপথ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য!

হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান

আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬