ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪ জনকে আটক করলো সেনাবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

এবার অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান।
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরা ক্যাম্প। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৪ জুন) বিকেলে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

এদিকে আটককৃতরা হলো- বন্ধু এক্সপ্রেসের তারিকুল ইসলাম (২৬), শাহজালাল পরিবহনের সুজন (২৫), হিমালয় পরিবহনের দুলাল (২৮), এবং সোনার বাংলা এক্সপ্রেসের আকরাম হোসেন (৩৭)।

জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইন বহির্ভূত কার্যকলাপ প্রতিরোধে সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৪ জনকে আটক করলো সেনাবাহিনী

আপডেট সময় ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫