ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক  আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে৷

এদিকে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার নাম সোহরাব মিয়া (২৮)। তিনি কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন। এ ঘটনায় আহত ১৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

এদিকে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, কয়েক মাস ধরেই দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা

২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

আপডেট সময় ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫