ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।

আজ শনিবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে বগুড়া সাত মাথা রোডের মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই, যে এলাকা যতটুকু পিছিয়ে আছে, সে এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে।

তিনি বলেন, ২৪’র গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ আদালত, পুলিশ ও প্রশাসন নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কাঠামোতে ফিরে যেতে চায়, তার পরিণতিও সেই মুজিববাদী দোসরদের মতো হবে।

গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি যে নতুন বাংলাদেশ লাগবে। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। রাজনীতি বদলাই দিতে হবে। বাংলাদেশের হাল ধরার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। নতুন রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে। যে বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর অপেক্ষা করেছেন। সূত্র : বাসস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

যারা জুলাইয়ের কথা সংবিধানে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার: নাহিদ

আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫