ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে ড্রয়ের সম্ভাবনা ২৪ শতাংশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে আগামী রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। পরিসংখ্যান বলছে, ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি নাও হতে পারে। বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার জানিয়েছে, এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ। সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে।

ম্যাচটির আগে ২৫ হাজার সিমুলেশন বা সম্ভাব্য বিশ্লেষণ চালিয়েছে অপ্টা। সেখানে দেখা গেছে, নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ, আর নরওয়ের ২২ দশমিক ৪ শতাংশ

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের পক্ষেই বেশি। অপ্টার হিসাব অনুযায়ী, শেষ আটে ওঠার সম্ভাবনা সেলেসাওদের ৬৫ দশমিক ৬ শতাংশ, আর নরওয়ের ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের বিপক্ষে।

শেষ ষোলো নিশ্চিত করতে আগের ম্যাচে জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। শুরুতে পিছিয়ে পড়লেও কাসেমিরোর গোলে সমতায় ফেরে তারা। এরপর যোগ করা সময়ে ব্রুনো গিমারায়েসের বাড়ানো বলে জয়সূচক গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

এই ম্যাচে আরেকটি ব্যক্তিগত অর্জনও গড়েছেন ব্রুনো গিমারায়েস। চলতি বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা এখন চার। ১৯৬৬ সালের পর এক আসরে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পেরেছেন শুধু কিংবদন্তি পেলে। ১৯৭০ বিশ্বকাপে তিনি করেছিলেন ছয়টি অ্যাসিস্ট।

অন্যদিকে, আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নরওয়ে। ম্যাচের ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের গোলেই নিশ্চিত হয় জয়। সেই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাসের প্রথম জয় তুলে নেয় ইউরোপের দেশটি।

তবে ইতিহাসের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। এই পর্বে তাদের সর্বশেষ বিদায় ১৯৯০ সালের বিশ্বকাপে, যখন আর্জেন্টিনার কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারও সেই ঐতিহ্য ধরে রেখে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে চায় ব্রাজিল। অন্যদিকে ইতিহাস বদলে আরও একটি চমক দেখানোর লক্ষ্য হালান্ডদের নরওয়ের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাজিল-নরওয়ে ম্যাচে ড্রয়ের সম্ভাবনা ২৪ শতাংশ

আপডেট সময় ১১:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬