ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এলেও ক্ষমতায় যাবেন না, যাবেন জেলে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, ইদানীং শুনছি যে ছাত্র– জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন।

সোহেল তাজ বলেন, তিনি আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ কত নির্লজ্জ/বেহায়া হলে তার সব কৃত কর্মকে (গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি/লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা) অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন।

তিনি আরও বলেন, নিজের ভুল শিকার না করে, কোন অনুশোচনা, আত্মসমালোচনা না করে বরং একটি মিথ্যা ষড়যন্ত্র–এর তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটি অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। সোহেল তাজ বলেন, ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত স্বৈরাচারের আবার ফিরে আশা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর ইতিহাসে ৩ জন সফল ভাবে ফিরে আসতে পেরেছিলেন : ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (২য়) এবং মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা।

উল্লেখ্য, এদের সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত গণ–অভ্যুত্থানের মাধ্যমে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণ–অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে। তিনি ফিরে আসতে পারেন ঠিকই, কিন্তু ক্ষমতায় যাবেন না, যাবেন জেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু

‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’

আপডেট সময় ০৫:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬