ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে পিন্টু: পুলিশ কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব: ধর্ম প্রতিমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ সরকার পূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগে ওয়াকআউট করে বিরোধীদল মেহেরপুর থানায় একটি মাত্র জিডি, ফিরিয়ে পাচ্ছেন হারানো মুঠোফোন ও নগদ অর্থ রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

মুয়াজ্জিনের রুম থেকে রক্তাক্ত হয়ে বের হলো শিশু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

এবার ফেনীর ফুলগাজীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন মো. হাসানকে (২২) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে প্রথমে আটক করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর স্বজনরা তার অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার একটি মসজিদের (মুয়াজ্জিন) কক্ষে উপজেলার বশিকপুর গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। 

কিছুক্ষণ পর শিশুটি বাইরে বের হলে তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফুলগাজীসহ পুরো ফেনী জেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।  তিনি আরও বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্যপ্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের

মুয়াজ্জিনের রুম থেকে রক্তাক্ত হয়ে বের হলো শিশু

আপডেট সময় ১২:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬