ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে – তারেক রহমান জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন— সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।

বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাবুল সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, এ সময় বাদী বাবুল সরকার, রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে তাদের ওপর দেশীয় অস্ত্র, লাঠি, স্টিলের পাইপ, চেয়ার ও হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আল নুর মোহাম্মদ আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

উল্লেখ্য, নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হয় এবং পরবর্তীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬