ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড় জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ খান বিরোধীদলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী পবিত্র কাবা শরীফ ধোয়া হবে ৩০ জুন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

শিবিরের ভুয়া আইডি প্রসঙ্গে ছাত্রদল নেতার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশে যত জনসংখ্যা আছে, তার চেয়ে ইসলামী ছাত্রশিবিরের ভুয়া ফেসবুক আইডি (বট অ্যাকাউন্ট) বেশি—এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোনো এলাকায় শিবিরের মাত্র ১০ জন সদস্য থাকলেও তাদের একজন সভাপতি ফেসবুকে পোস্ট দিলে সেখানে ১০ হাজারের বেশি কমেন্ট দেখা যায়। এগুলোর অধিকাংশই ভুয়া আইডি থেকে করা হয়।”

অমান বলেন, প্রকৃত জনপ্রিয়তা যাচাইয়ের জায়গা হলো ডাকসু, রাকসু, জাকসুর নির্বাচন। এসব হলে বোঝা যাবে শিবিরের জনভিত্তি কোথায়। তিনি শিবিরকে আহ্বান জানিয়ে বলেন, “আসল জনবল থাকলে তা প্রকাশ করুন। আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্ররাজনীতিতে টিকে থাকা যাবে না।”

ছাত্রী হলগুলোতে ছাত্রদলের কমিটি না থাকার প্রশ্নে তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেওয়া হয়। ফলে অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলেও ভয়ের কারণে পারছেন না।

এছাড়া তিনি দাবি করেন, শিবিরের কর্মীরা বাম সংগঠন ও অন্যান্য সংগঠনে অনুপ্রবেশ করে সেসব দলে পদ বাগিয়ে রাখছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট

শিবিরের ভুয়া আইডি প্রসঙ্গে ছাত্রদল নেতার অভিযোগ

আপডেট সময় ১২:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫