ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিদেশে নয়, দেশেই চিকিৎসা নিন: রাজনীতিকদের প্রতি আহ্বান জামায়াত আমিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনীতিবিদদের অসুস্থ হলে বিদেশমুখী হওয়া দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর জনগণের আস্থা কমিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই? আল্লাহর ওপর ভরসা রেখে আমি দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে ছুটে যাবেন—এটা হতে পারে না। রাজনীতিবিদরা যদি দেশে চিকিৎসা নিতেন তবে চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলোও অনেকটাই পূরণ হতো।”

এ সময় জামায়াত আমির ঘোষণা দেন, আগামী নির্বাচনে তার দলের নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি বা স্বল্পমূল্যে সরকারি প্লট গ্রহণ করবেন না।

তিনি আরও বলেন, ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায়

বিদেশে নয়, দেশেই চিকিৎসা নিন: রাজনীতিকদের প্রতি আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫