ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে: কুমিল্লায় ডা. শফিকুর রহমান শিবিরকে ভালো বলেছি, তাই আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষিকা মোনামি সংযোগ নেই-মিটারও নেই, আবেদন করায় বিদ্যুত বিল এল ৬৯২ টাকা! আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না: জামায়াতে আমির সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে ১ পারসেন্টের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে। একইভাবে কিছু হলুদ সাংবাদিক আছেন, যারা সরকারকে চাপে ফেলতে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছে। কিছু কনটেন্ট ক্রিয়েটরও আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় মনগড়া এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদের চিহ্নিত করতে হবে। 

শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি আলী হোসেন ফকির বলেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিলো, কিন্তু এখন তা ফলাও করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ ষড়যন্ত্র বলে মনে করে। শিশু নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশ শিশুর খোঁজও পাওয়া গেছে।

এর আগে, সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, একাধিকবার গ্রেফতারের পরেও আইনের ফাঁকফোকড়ের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বেশিদিন কারাগারে রাখা যাচ্ছে না। দেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে: কুমিল্লায় ডা. শফিকুর রহমান

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

আপডেট সময় ১১:৫০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬