ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন: পাটওয়ারী কুমিল্লা বিভাগ নিয়ে ধানাই-পানাই নয়, নোয়াখালীও পাওয়ার দাবিদার: জামায়াতে আমির দ্রুত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির নায়ক হতে পারতো, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম ইরানের খার্গ দ্বীপে আবার মার্কিন হামলা জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন গভীর রাতে নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল গালি দিয়ে সিফাত কারগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার পর রাতে ফেসবুকে ঢুকে তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে ‘আজেবাজে কথা’ লিখেছেন এবং সেই হয়রানির তালিকায় তাকেও যুক্ত করা হয়েছে।

তিনি লেখেন, অভিযুক্তদের মধ্যে একজন ছাত্রশিবিরের সমর্থক বা সংগঠনটির সঙ্গে যুক্ত। বিষয়টি জানার পর এক শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্তদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

ঢাবির এই শিক্ষিকার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অনবরত ট্যাগ করে, মন্তব্য ও কটূক্তির মাধ্যমে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণেও তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

শেহরীন আমিন ভূঁইয়া আরও বলেন, অতীতে ছাত্রশিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করায় এখন তাকে নতুন করে নাজেহাল করার চেষ্টা চলছে।

পোস্টের শেষদিকে তিনি নারীদের হয়রানির প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, সরাসরি কিংবা পরোক্ষভাবে—কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে নারীদের হয়রানি করার প্রবণতা রয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষকতা চালিয়ে যাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে সুযোগ পেলে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন শেহরীন আমিন ভূঁইয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী

আপডেট সময় ০২:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬