ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক

বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, নির্বাচনের পর বিএনপি বারবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পার হলেও সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করা হয়নি। তাঁর ভাষায়, বিএনপি চাইলে এ ইস্যুতে ‘নায়ক’ হতে পারত, কিন্তু এখন তারা ‘ভিলেনে’ পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফার সঙ্গেও বেইমানি করছে এবং জাতীয় আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, তারা সরকারের বিরুদ্ধে নন। দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও বিএনপিকে নির্বাচিত করবেন, তবে সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জাতীয় সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণের যে প্রত্যাশা ও আস্থা তৈরি হয়েছে, তা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাজুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

আপডেট সময় ০৫:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬