আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়কে হামলার জন্য বেছে নিতে পারে তেহরান—এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়ে হুড বলেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ইতিহাস রয়েছে ইরানের। চলমান উত্তেজনার মধ্যে এমন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারী দেশগুলো উদ্যোগ নিলে পরিস্থিতির সমাধানের পথ তৈরি হতে পারে বলে মনে করেন হুড। দুই দেশকে আলোচনার টেবিলে আনতে মধ্যস্থতাকারীদের ‘চমকপ্রদ’ কিছু করার পরামর্শও দেন তিনি।
এ ক্ষেত্রে বিশেষ করে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানান সাবেক এই মার্কিন কূটনীতিক।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ফের বেড়েছে। সেপ্টেম্বরের শুরুতে দুই দেশের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

ডেস্ক রিপোর্ট 





















