ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নায়ক হতে পারতো, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম ইরানের খার্গ দ্বীপে আবার মার্কিন হামলা জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন গভীর রাতে নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল গালি দিয়ে সিফাত কারগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার  ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে: ত্রাণমন্ত্রী নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি এখন থেকে মদিনার সব মসজিদে নারীদের জন্য থাকবে নামাজের স্থান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছেবিষয়টি এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে জবাই করা হয়েছে, খানকায় জবাইয়ের ঘটনা ঘটেছে। বাউলদের ধরে ধরে চুল কেটে দেয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখনও সত্যিকার অর্থে সংখ্যালঘুদের জন্য নিরাপদ একটি দেশে পরিণত হতে পারেনি। অতীতেও সেই জায়গায় পৌঁছানো যায়নি, বর্তমান সময়েও পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি।

সাবেক এই প্রেস সচিব বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে মজা পান। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নায়ক হতে পারতো, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

আপডেট সময় ০২:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬