ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এই অধিবেশনে অংশ নিচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন তিনি।

আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, মহামারি প্রতিরোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং টেকসই উন্নয়ন অধিকার ঘোষণার ৪০তম বার্ষিকীসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য এবারের অধিবেশন বাড়তি গুরুত্ব বহন করছে। কারণ, সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এটিকে জাতীয় গৌরবের বিষয় উল্লেখ করে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসন ও স্থিতিশীলতা ফিরে আসার কারণেই এ কূটনৈতিক সাফল্য এসেছে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, বিশ্বের ঝুঁকিপূর্ণ বিভিন্ন মিশনে নারীসহ বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহস, সহনশীলতা ও আত্মত্যাগের কারণে জাতিসংঘে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে।

অর্থনৈতিক কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। বিনিয়োগকারীদের ওয়ান-স্টপ সেবা দিতে ‘বাংলাদেশ ইনভেস্ট’ ফ্রেমওয়ার্ক চালুর পাশাপাশি কোম্পানি নিবন্ধনসহ বিভিন্ন প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিকদের তথ্য একটি একক ডেটাবেজে আনতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের কাজ চলছে বলেও জানান তিনি। এছাড়া ২০২৭ সালের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই লাখ ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিশ্বজুড়ে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ, ঐতিহ্য, পর্যটন, সৃজনশীল শিল্প ও রপ্তানিযোগ্য পণ্যের প্রচারে প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানান শামা ওবায়েদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬