ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে: কুমিল্লায় ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–চট্টগ্রাম রোড মার্চ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আয়োজিত বিশালাকার পথসভায় সরকারবিরোধী কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। দেশে বিরাজমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে।‘

শনিবার (৫ সেপ্টেম্বর) রোড মার্চের বহর কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, জনগণের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে হবে। সংকট নিরসনে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে আন্দোলনের মাত্রা আরও জোরদার করা হবে বলে তিনি সতর্ক করেন।

পথসভায় ঐক্যজোটের হাজার হাজার নেতা–কর্মী উপস্থিত হয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। দীর্ঘ সারির গাড়িবহর ও নেতা–কর্মীদের উপস্থিতি দাউদকান্দি মহাসড়ক এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার উপস্থিতিতে এ পথসভা সম্পন্ন হয়। পথসভা শেষে ১১ দলীয় ঐক্যজোটের রোড মার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে দাউদকান্দি এলাকা ত্যাগ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে: কুমিল্লায় ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১২:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬