এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মুলা-বেগুনের মতো মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, যা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকা তাদের রুচিবোধের পরিচয়। রবিবার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, "আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক ভাবছি না, তবে আশা করি কমিশন এটি সংশোধন করবে।"
"মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের পরিচয়: সারজিস আলম"

