বর্ষীয়ান রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
রোববার রাত সাড়ে নয়টার দিকে তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন সমকালকে বলেন, “আমার শ্বশুরের অবস্থা খুব একটা ভালো নয়, সংকটাপন্ন। তবে হৃদযন্ত্র কাজ করছে।”
পরিবারের পক্ষ থেকে তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

