জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও তাদের সম্মতির জন্য গণভোট আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ বিষয়ে জানান, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে বিএনপি ও এনসিপি বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট আয়োজন করা উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামী মনে করছে, নির্বাচনের আগেই গণভোট হলে ভালো হবে।”
রাজনৈতিক দলগুলো একমত, তবে গণভোটের সময় নিয়ে বিভাজন

