ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আর পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি চলবে না এবং কেউ এ ধরনের রাজনীতি করতে পারবে না। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমুল পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু মহলে কোনো পরিবর্তন আসেনি। কেউ কেউ জুলাই আন্দোলনকে ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে। “জুলাই আন্দোলনকে ক্রেডিটের রাজনীতিতে রূপান্তরিত করতে গিয়ে তারা জুলাইয়ের স্পিরিট হারাচ্ছে। কোটি কোটি টাকা কামাই করছে। আজও সচিবালয় ও মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ হয়নি। শহীদরা কি এ জন্য জীবন দিয়েছেন?” তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, “জুলাইয়ের পর বাংলাদেশে দুর্নীতি চলবে না, সেটা হতে দেওয়া যাবেনা। দেশে আর কোন সন্ত্রাসবাদ, চাঁদাবাজি বা মানুষ হত্যার রাজনীতি চলবে না। পাথর মেরে মানুষ হত্যা করার রাজনীতি শেষ হবে। সিলেট থেকে পাথর নিয়ে খেয়ে ফেলার রাজনীতি আর চলবে না।”

জাহিদুল ইসলাম দেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, “আমরা চাই কাঁদা ছোড়াছুরির রাজনীতি বন্ধ হোক। আপনারা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হোন। দেশের মানুষের জন্য কি করবেন, সেটাই প্রধান বিষয়। এখন থেকে বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম

আপডেট সময় ১০:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫