ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নেতৃত্বে ডামুড্যায় অনুষ্ঠিত গণসংযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা গ্রামে এ যোগদান অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।

যোগদান অনুষ্ঠানে জানে আলম খোকন মাদবর বলেন,
“নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে ছিলাম না, কাজও করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমাকে ফুলের মালা পরিয়েছেন—আমি এই মালার সম্মান আমার জীবন দিয়ে হলেও রাখব। এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।”

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ১০:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫