ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

সুরভীর মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্র হননের চেষ্টা: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

এবার গাজীপুরে চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী সোমবার রাতে কারামুক্ত হয়েছেন। এরপর মধ্যরাতে সুরভীর টঙ্গীর বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সুরভীর কাছে ঘটনার বিস্তারিত শোনেন। পরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি, কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নামে কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করে ফলাও করে প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে এটা পরিকল্পিত চক্রান্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের সারাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার জন্যই এসব মিডিয়া দিয়ে পরিকল্পনা করা হচ্ছে। প্রকৃত চাঁদাবাজদের লুকানোর জন্যই জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করছে।’ এ সময় এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এর আগে বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে জান্নাত ওরফে সুরভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়রা জানান, এলাকার সেলিম মিয়ার মেয়ে তাহরিমা গতবছরের জুলাইয়ে গণ–অভ্যুত্থানের সময় সক্রিয় ছিলেন। পরে ফেসবুকে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

পুলিশ জানায়, তাহরিমার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছে মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা। পুলিশ আরও জানায়, তাহরিমা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করেন। পরে ব্ল্যাকমেইল করে তাদের কাছে টাকা আদায় করতেন। এভাবে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে।

সোমবার তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল সাহাদী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামি পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন দায়ের ও অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। রিমান্ড মঞ্জুর করার কয়েক ঘণ্টা পরই তা বাতিল করে তাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

সুরভীর মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্র হননের চেষ্টা: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬