ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার নেপালে বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ কাদায় ঢাকা সুড়ঙ্গে ৬০০ শ্রমিক! জীবিত উদ্ধারে মরিয়া দমকলকর্মীরা বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ‘শুধু মাদক বিক্রেতা নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে চাই’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এখন তাদের ওপর পারমাণবিক হামলা অযৌক্তিক: ট্রাম্প বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে, তাহলে প্রার্থী হতে পারবে না কেন: প্রশ্ন চার বারের সাবেক সংসদর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৪৭১ বার পড়া হয়েছে

এবার ফরিদপুর-১ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও চার বারের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখে পড়তে পারে।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সরকার টিকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অনেক বড় একটি সমর্থকগোষ্ঠী এখনো রয়েছে। তারা কোনো অপরাধ করেনি, দোষ করেনি। তারা এখনো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে, তাহলে তারা প্রার্থী হতে পারবে না কেন? সেজন্য আমি মনে করি, যা হচ্ছে তা সঠিক হচ্ছে না। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত ছিল।

তিনি আরও বলেন, আমি বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি। দশবার নির্বাচন করে চারবার বিজয়ী হয়েছি। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি যা কিছু করেছি সবকিছু আমার নির্বাচনি এলাকার মানুষের জন্য করেছি। এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি এখনো আছি। আমৃত্যু মানুষের জন্য সেবা করে যাবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে, তাহলে প্রার্থী হতে পারবে না কেন: প্রশ্ন চার বারের সাবেক সংসদর

আপডেট সময় ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬