ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

এখন থেকে সরকারের সমালোচনা কম করব: আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অধ্যাপনাজীবনে ফেরত গিয়েছি। এখন আমার চিন্তা ভালো কিছু রিসার্চ করা। ভালো কিছু উপন্যাস লেখা। সরকারের সমালোচনা আগের চেয়ে একটু কম করব। সমালোচনা করার সময় আরেকটু সাবধান থাকব। বাইরে থেকে দেখে মনে হয়, খুব সোজা সব কিছু। কিন্তু এত সোজা নয়, অনেক কঠিন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় মব জাস্টিস নিয়ে করা এক প্রশ্নের জবাবে সাবেক এই উপদেষ্টা বলেন, মব জাস্টিস ঠেকানোর ক্ষেত্রে আমাদের যে ধরনের কঠোরতা বা দৃঢ়তা দেখানোর দরকার ছিল, সেটা দেখাতে ব্যর্থ হয়েছি। তিনি বলেন, গত জুলাইআগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়া এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জিং ছিল। 

ধানমণ্ডি৩২ নম্বরের বাড়ি ভাঙার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নীরব থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করেন। তিনি বলেন, এটা আমাদের চরম ব্যর্থতা।  তিনি বলেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ভাঙচুর হয়নি। কিন্তু পরবর্তী সময়ে কিছু কিছু উসকানি দেওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। শেখ হাসিনাও বিভিন্ন সময় জুলাই আন্দোলনকারীদের সম্পর্কে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন, সে জন্য এ ঘটনাগুলো ঘটেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

এখন থেকে সরকারের সমালোচনা কম করব: আসিফ নজরুল

আপডেট সময় ০১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬