ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথা ভেঙে সচিবালয়ে একনেক বৈঠক, ১৭ প্রকল্প অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

এবার নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে এই সভা সাধারণত শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কিন্তু  এবার প্রথা ভেঙে তা অনুষ্ঠিত হলো সচিবালয়ে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিকে বৈঠকে ২০২৫২৬ অর্থবছরের জন্য মোট ১৩ হাজার ১৬১ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উপস্থাপন এবং তা নিয়ে আলোচনা করেন।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নদী, পানি ও জলবায়ু বিষয়ক রয়েছে চারটি। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত পাঁচটি এবং সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 

এ ছাড়া স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণের দুটি প্রকল্প, প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত দুটি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক একটি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথা ভেঙে সচিবালয়ে একনেক বৈঠক, ১৭ প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৪:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬