ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইরানকে ফের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় সামরিক অভিযান চালাতে বাধ্য হয়, তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের ‘আর কোনো অস্তিত্ব থাকবে না’।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার দাবি, এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অত্যন্ত সফলভাবে অভিযান পরিচালনা করেছে। তবে পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, তাহলে ওয়াশিংটন পূর্ণমাত্রার সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের কথিত হামলার জবাব হিসেবে শনিবার নতুন করে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, শুক্রবার পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারেও হামলা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সেন্টকমের একটি ভিডিওতে বিভিন্ন স্থানে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। সংস্থাটি জানিয়েছে, মার্কিন নৌ ও বিমানবাহিনী হরমুজের কাছে ইরানের অন্তত ১০টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর শুরু হওয়া উত্তেজনার মধ্যেই দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতা স্মারকে সই করে ওয়াশিংটন ও তেহরান। স্থায়ী সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনা চললেও, চুক্তি লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

ইরানকে ফের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

আপডেট সময় ১০:৩৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬