ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

গোপালগঞ্জে পুকুর থেকে ডিজেল উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সারাবিশ্বে যখন জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন, ঠিক সেই সময় এদেশের কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুতের অভিনব বিভিন্ন প্রক্রিয়ার আশ্রয় নিয়েছেন। তেমনই এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।     সেখানে অভিযান চালিয়ে পুকুরের পানির নিচে থেকে এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। অধিক দামে জ্বালানি বিক্রির উদ্দেশ্যে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে আসমা বেগম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন। ব্যবসায়ী আসমা বেগম কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

গোপালগঞ্জে পুকুর থেকে ডিজেল উদ্ধার

আপডেট সময় ১২:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬