ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

এনসিপিতে যোগ দিলেন ১৫৩২ জন নতুন সদস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মোট ১৫৩২ জন নতুন সদস্য সংগঠনটিতে যোগ দিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) গাজীপুরের আহনাফ কিচেন নামক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সারাদেশে এনসিপিতে বিভিন্ন পেশার মানুষ যোগদান করছেন এবং তারা এনসিপিকে দেশের জন্য নিরাপদ মনে করছেন।তার কথায়, “গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করেছেন, বাকিরা সরাসরি ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগ দিয়েছেন।এছাড়া, তিনি জানান যে, যোগদানকারী সদস্যদের মধ্যে অনেকেই পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠনছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিকশক্তির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হবেন।

এনসিপিতে যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, “তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই আমি এনসিপিতে যোগ দিয়েছি।

আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছি।সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

এনসিপিতে যোগ দিলেন ১৫৩২ জন নতুন সদস্য

আপডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬