ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

এবার ফেসবুকে লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম ২ বছরের শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। 

এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে শিশুর লালনপালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে শিশুর দাদা দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাত নয়টার দিকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়া বাজার থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার হয়ে বিলনালিয়া গেলে সেখানে স্থানীয় জনতার গণপিটুনিতে ট্রাক চালক হান্নান শেখ ও তার দুই সহচর আহত হয়।  ঘটনাস্থল থেকে ট্রাক চালক হান্নান শেখকে (৪৫) ফরিদপুর  মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হান্নান শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর গ্রামের বাসিন্দা শহীদ শেখের ছেলে। 

মুসলিমার জন্মের একমাস পরেই বাবামা বিচ্ছেদ হাওয়ায় মুসলিমাকে ছেড়ে চলে যায় তার মা। বয়স যখন ২ বছর তখন বাবাকে হারায় মুসলিমা। এখন একমাত্র দাদাদাদি ছাড়া তার দেখার কেউ নেই। কিন্তু তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম  হান্নান শেখকে হারিয়ে দিশেহারা বাবা সহিদ শেখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬