ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

ভাইরাল ভিডিওতে মদ্যপ অবস্থায় গান-নাচ, ফের আলোচনায় ওমর ফারুক ভূঁইয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ্যপ অবস্থায় গান গাওয়ার ও নৃত্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে।

৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওমর ফারুক ভূঁইয়া মদের বোতল সামনে রেখে উচ্চস্বরে গান গাইছেন এবং নাচছেন। তার পাশে আরও কয়েকজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

সাম্প্রতিক সময়ে মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুককে ঘাগড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন পেয়ে তিনি ছাড়া পান।

জামিনে মুক্ত হয়ে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতের আঁধারে বিভিন্ন গ্রামে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। তারা আরও দাবি করেন, মদ্যপানসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়াচ্ছেন তিনি।

এছাড়া, অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে ওমর ফারুক ভূঁইয়া ঘাগড়া ইউনিয়নের সাংবাদিক ও সাধারণ গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা করছেন বলেও অভিযোগ উঠেছে। গত ২ জুলাই তিনি স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালত পিবিআইকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না’, এরপরই তিনি ফোন কেটে দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ভাইরাল ভিডিওতে মদ্যপ অবস্থায় গান-নাচ, ফের আলোচনায় ওমর ফারুক ভূঁইয়া

আপডেট সময় ০৯:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫